ঢাকাTuesday , 6 October 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সোনতলায় পানসি নৌকাবাইচে দুই নৌকার বাইছালদের মধ্যে সংঘর্ষ, আহত- ৩০

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া নদীতে পানসি নৌকাবাইচ চলাকালে দুই নৌকার বাইছালদের (নৌকার মাঝি) মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৩০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার সোনতলা করতোয়া নদীতে এ ঘটনা ঘটে।
নৌকাবাইচে অংশ নেওয়া সোনতলা সোনাবাজু একতা এক্সপ্রেস ও বংকিরোট নবশক্তি ফাইটার নামের দুটি নৌকার বাইছালদের মধ্যে এ সংঘর্ষ হয়। স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোনতলা ঘাটে পানসি নৌকাবাইচের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার নৌকা অংশ নেয়। বাইচ চলার একপর্যায়ে দুটি নৌকা পাশাপাশি চলে এলে প্রতিযোগী দুই দলের বাইছালদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় দুই নৌকার বাইছাল ও সমর্থকেরা একে অপরের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে প্রায় ৩০ জন আহত হন। তাঁদের মধ্যে কয়েকজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর কিছু সময়ের জন্য নৌকাবাইচে উত্তেজনা সৃষ্টি হয়। পরে আয়োজক ও স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা বলেন, ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়েছিলেন। প্রতিযোগিতার মধ্যে এমন সংঘর্ষে দর্শকদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ বিষয়ে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, প্রতিযোগিতার উত্তেজনা থেকেই দুই নৌকার বাইছালদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় আহত ব্যক্তিদের নাম-পরিচয় ও তাঁদের চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।