ঢাকাMonday , 13 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ফুলেল সাজে বৈশাখ বরণ

Link Copied!

fulel-sajলাইফস্টাইল ডেস্ক : বাংলার নিজস্ব ইতিহাস আর ঐতিহ্যের সমৃদ্ধ উপাদান পহেলা বৈশাখ। হাসিমুখে বৈশাখ বরণ এখন প্রতিটি বাঙালির প্রাণের আবেদনে পরিণত হয়েছে। দিনের পর দিন বেড়ে চলেছে পহেলা বৈশাখের গুরুত্ব। সার্বজনীন এ উৎসব সবাইকে মাতিয়ে রাখে স্বর্গীয় সুখে। বছরের প্রতিটি দিন ভালো যাওয়ার প্রত্যয়ে পবিত্রতার প্রতীক ফুল দিয়ে বরণ করে নেয়া হয় বৈশাখকে। তাই বর্ষ বরণকারীরও হতে পারে ফুলেল সাজ।
নারীর সাজের প্রধান অনুষঙ্গ চুড়ি, গলার মালা, কানের দুল, বাজুবন্ধ, টিকলি, চুলের মালা, কোমরের বিছা ইত্যাদি। এসবই তৈরি করতে পারেন পছন্দের ফুল দিয়ে। ফুল দিয়ে আপনার চুল সাজাতে হলে কাঠবেলী, রজনীগন্ধার লম্বা মালা, মাধবীলতা, গাঁদা, গোলাপ, দোলনচাঁপা, কাঁঠালচাঁপাসহ নানা ধরনের ফুল ব্যবহার করতে পারেন।
নতুন বছরের প্রথম দিনে ফুলের সাজে আপনি হবেন মোহময় দেবিতুল্য সুন্দরী। কারণ ফুলের কোমলতা মানুষের চেহারায় আনে পবিত্রতার ছোঁয়া। ফুলেল সৌরভে আপনিসহ চারপাশের মানুষের মন ভরিয়ে রাখবে। সঙ্গে পহেলা বৈশাখে প্রচণ্ড গরমের মাঝেও ফুলের স্নিগ্ধ গন্ধ আপনাকে প্রশান্তি দেবে সারাক্ষণ।
গলায় ও হাতে ফুলের সাজ আপনার সার্বিক সৌন্দর্যকে বাড়িয়ে দেবে। এজন্য অবশ্যই ছোট আকারের ফুল ব্যবহার করতে হবে। ছোট ছোট ফুলের লম্বা মালা করে পরতে পারেন। গলার সঙ্গে চিক হিসেবেও পরতে পারেন। গলার সাজে ভিন্ন লুক আনতে পুঁতির মালার সঙ্গে ফুল ব্যবহার করতে পারেন। হাতের বাজুবন্ধে ব্যবহার করতে পারেন নানা রঙের ফুল। তবে পরিহিত সব গহনারই একটির সঙ্গে অপরটির ডিজাইনের মিল রেখে পরলে বেশি সুন্দর দেখাবে।
চুল ছোট হলে পনিটেল করে উপর দিয়ে আলগা খোঁপা লাগাতে পারেন। এবার ইচ্ছামতো ফুল দিয়ে খোপাটি সাজিয়ে নিন। যাদের চুল লম্বা তারা বিভিন্নভাবে ফুল দিয়ে নিজেকে সাজিয়ে নিতে পারেন। হাতখোঁপা অথবা একটু ভিন্নভাবে খোঁপা করে নিন। খোঁপার চারপাশে ছোট ছোট গোলাপ আটকে দিন। পুরো খোঁপাটি আবার বেলীফুলের মালা দিয়েও ঢেকে দিতে পারেন। চুলগুলো গুছিয়ে নিয়ে বেণী করে বেলী ফুলের মালা পেচিয়ে আটকে নিন। একটু ভিন্নতা আনতে চাইলে বেলীফুলের সঙ্গে বেণীর উপর থেকে নিচ পর্যন্ত একটু পরপর ছোট সাদা গোলাপ আটকাতে পারেন। মাথায় দিতে পারেন বাহারি ফুলের তাজ। অসাধারণ দেখাবে আপনাকে। নিজের মোহনীয় ফুলেল সাজে মুগ্ধ হবেন নিজেও, সঙ্গে কুড়াবেন হাজারও প্রশংসা।