লাইফস্টাইল ডেস্ক : বর্ষবরণে সাজবে গোটা জাতি। নারীর মতো অনুষঙ্গের আধিক্য না থাকলেও পুরুষের সাজের থাকবে বিশিষ্টতা। তাদের সাজ পোশাকে ফুটে উঠবে উৎসবের প্রাণময় আবেশ। বাঙালি পুরুষের বৈশাখ বরণে সাজ বলতে ধুতি-পাঞ্জাবির কথা আগে আসে। সঙ্গে থাকবে ফতুয়া, কোর্তা, পাজামা, চুড়িদার ইত্যাদি। শুধু রং বাহারে নয়, বরং রঙ খেলানো এবং ঋতুর সঙ্গে তাল মিলিয়ে আরামদায়ক হওয়া চাই বৈশাখী পোশাক।
আমাদের সংস্কৃতিতে বাঙালি পোশাকের অন্যতম জায়গা দখল করে আছে পাঞ্জাবি। আর বৈশাখ এলে তো নতুন পাঞ্জাবি চাই-ই চাই। বাজারে এখন পাওয়া যাচ্ছে রকমারি ডিজাইনের পাঞ্জাবি। ভিন্ন ভিন্ন ডিজাইনের পাঞ্জাবির কোয়ালিটি ভেদে দেখা যায় বিভিন্ন দরদামও।
চুল দাড়িতে মনের মতো আপনি সাজতে পারেন ফরমাল, স্লিম আর শর্ট ধরনের পাঞ্জাবিতে। বৈশাখে সাধারণত বেশিরভাগ মানুষই একটু গাঢ় রঙের দিকে ঝোঁকে অথবা কেউ বেছে নেয় সাদা। পাঞ্জাবির মূল নতুনত্ব থাকতে পারে বেসিক ডিজাইন। প্রিন্টের মধ্যেই চোখ ধাঁধানো আর জমকালো পাঞ্জাবিও বেছে নিতে পারেন।
বোতাম, ফেব্রিক্স, বাটিক বা ব্লকের পাঞ্জাবি হতে পারে সুতি, সিল্ক, হাফসিল্ক বা খদ্দরের কাপড়ে। এগুলোর দাম পড়বে ৭০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।
ফতুয়ার ক্ষেত্রে বেছে নিতে পারেন আরামদায়ক কাপড়টি। তবে পাঞ্জাবির সঙ্গে আপনার চেহারায় সম্পূর্ণ ভিন্ন লুক আনতে পারে সালোয়ার, ধুতি, বা চুড়িদারে। গলায় ঝোলাতে পারেন মানান সই একটি দোপাট্ট বা ওড়না। পায়ে পরতে পারেন চটি জুতা। সব মিলিয়ে সাজে থাকতে পারে একটি আধুনিক মৌলিকত্ব।

