ঢাকাMonday , 7 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

দুয়ারীপাড়ায় ১৫ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ, গভীর রাতে শতাধিক লোকের জড়ো হওয়ার দাবি

Link Copied!

রাজধানীর রূপনগর থানাধীন দুয়ারীপাড়া মৌজায় ২০টি দাগে প্রায় ১৫ বিঘা জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দা ও প্লট মালিকদের দাবি, জমিগুলো আইনুদ্দিন হায়দার ও ফয়জুন্নেসা ওয়াকফ এস্টেটের সম্পত্তি। তবে জমিটি নিজেদের দাবি করে ‘ভোলা সমিতি’র ব্যানারে একটি পক্ষ সেখানে দখল প্রতিষ্ঠার চেষ্টা করছে বলে অভিযোগ তাদের। স্থানীয়দের ভাষ্য, ৭ সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক ৩টার দিকে শতাধিক লোক নিয়ে একটি পক্ষ ওই জমিতে প্রবেশ করে। এ সময় কয়েকজনের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। পরে জমির সীমানাপ্রাচীর নির্মাণের চেষ্টা করা হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও প্লট মালিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানান। প্লট মালিকদের অভিযোগ, ঘটনাস্থলে রূপনগর থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক পরিচয়দানকারী হাসান রানা, নিজাম কন্ট্রাক্টর, কথিত সাংবাদিক ইমন, ড্যাফোডিল হোমসের মালিক মো. মান্নান, নাসিরসহ আরও কয়েকজন উপস্থিত ছিলেন। এ ছাড়া সেখানে বিপুলসংখ্যক অজ্ঞাতনামা লোকও ছিল বলে দাবি করা হয়। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কারও বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। স্থানীয়দের আরও অভিযোগ, জমির মালিকানা বা দখলের বৈধ কাগজপত্র নিয়ে প্রশ্ন থাকলেও সেখানে নির্মাণকাজসহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে প্লট মালিকদের কাছ থেকে বিভিন্ন সময়ে চাঁদা দাবির অভিযোগও রয়েছে বলে তারা জানান। এসব বিষয়ে থানায় একাধিকবার অভিযোগ করা হলেও প্রত্যাশিত সহযোগিতা পাওয়া যায়নি বলেও অভিযোগ করেন স্থানীয়রা। এদিকে, জমিটি নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের লিভ টু আপিল মামলা নম্বর ১৫২১/২০২১ এবং কনটেম্পট মামলা নম্বর ২৪/২০২৬-এর বিষয়টি সামনে এনে আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের দাবি জানিয়েছেন প্লট মালিক ও এলাকাবাসী। তাদের দাবি, আদালতের কোনো নির্দেশনা থাকলে তা অমান্য করে যেন কোনো পক্ষ জমিতে দখল বা নির্মাণকাজ চালাতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর ভূমিকা প্রয়োজন। ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে দুয়ারীপাড়া এলাকায় উত্তেজনা ও উদ্বেগ বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। তারা জমির প্রকৃত মালিকানা ও দখলসংক্রান্ত বিষয় আইনগতভাবে যাচাই, অবৈধ দখল, অস্ত্র প্রদর্শন, চাঁদাবাজি বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগের তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। একই সঙ্গে কোনো নিরপরাধ ব্যক্তি বা বৈধ মালিক যেন হয়রানির শিকার না হন, সেটিও নিশ্চিত করার আহ্বান জানান তারা। জমির প্রকৃত মালিকানা, আদালতের নির্দেশনা ও দখলসংক্রান্ত অভিযোগের সত্যতা আইনগত তদন্তের মাধ্যমেই স্পষ্ট হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।