ঢাকাWednesday , 2 September 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে: রিজভী

Link Copied!

জনগণের দুর্ভোগ নিরসনে এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, দ্রুত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, গ্যাসের সংকট বাংলাদেশের একার নয়, এটি আন্তর্জাতিক সমস্যা। সরকার জনগণের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে। ২ সেপ্টেম্বর বুধবার রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে এ কথা জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, মহেশখালিতে গ্যাসের টার্মিনালে কারিগরি ত্রুটি হয়েছিল। সেটা ঠিক হয়ে এসেছে। আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে গ্যাসের সরবরাহ স্বাভাবিক হবে। সংকট নিরসন হবে। রান্নাঘরে এখন গ্যাসের অভাবের যে চুলা অল্প জ্বলছে, সেই চুলা আবার জ্বলতে থাকবে। মিল-কল-কারখানার জন্য যে পর্যাপ্ত জ্বালানি দরকার, সেটির ব্যবস্থা ইনশাআল্লাহ এক থেকে দেড় সপ্তাহের মধ্যে এটা হয়ে যাবে…এটা সরকারের কমিটমেন্ট। জনগণের দুর্ভোগ নিরসনে এলএনজি আমদানির বিষয়টি তুলে ধরে রিজভী বলেন, দ্রুত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার জন্য সরকার ৪০ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে। জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় অর্থ বরাদ্দ ও কার্যক্রম গ্রহণ করছে। সংকট নিরসনে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, সরকার বসে নেই। এই সংকট সরকারের ত্রুটির কারণে নয়। এর পেছনে বৈশ্বিক বিভিন্ন কারণ রয়েছে। যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালি বন্ধ। সেখানে সবাই ভয় পাচ্ছে যে মাইন পোতা আছে, বোম পোতা আছে। আবার আকাশ দিয়ে বোম পড়ছে। যেহেতু যুদ্ধ চলছে সেজন্য হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ আছে। এটি বৈশ্বিক সংকট উল্লেখ করে তিনি বলেন, এই সংকট কিভাবে নিরসন করা যায় সেজন্য মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ প্রত্যেকটি জায়গায় আমাদের সরকার উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছে এবং দ্রুত যাতে এটা মোকাবেলা করা যায় সেই ব্যবস্থা তারা নিয়েছে। গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের আন্দোলন সম্পর্কে এক প্রশ্নের জবাবে রহুল কবির রিজভী বলেন. ‘যদি কনস্ট্রাক্টিভ বিরোধী দল হন তাহলে সেই কথাগুলো (গ্যাসের সংকটের কারণ) বলতে হবে। আর যদি সরকারকে বিপাকে ফেলা এবং ঘোলাপানিতে মাছ শিকারের ব্যাপার হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ স্থান দেয়, জনগণের স্বার্থের বিপরীতে কোন পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি। যার কারণে আমাদের প্রধানমন্ত্রীর জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে, বিএনপির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এ সময় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে রিজভী বলেন, এই জলবায়ু পরিবর্তনের বিপদকে নিরসন করতে হলে আমাদেরকে বৃক্ষরোপণ করতে হবে। আমাদের হাজা-মজা যে সমস্ত জলাভূমি আছে সেগুলোকে পুনর্খনন করতে হবে, সেগুলোকে আরো বেশি নিষ্কলুষ করতে হবে। অর্থাৎ বিভিন্ন ইন্ডাস্ট্রির কেমিক্যালের বর্জ্য গিয়ে এবং অন্যান্য বিষাক্ত পদার্থ গিয়ে সেই পানিকে নষ্ট করছে। আমাদের নদী, নালা, খাল-বিল সেগুলো মুক্ত করতে হবে। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি, যুগ্ম মহাসচিব আবদুস সালাম আজাদ, যুবদলের সাধারণ সম্পাদক সংসদ সদস্য নুরুল ইসলাম নয়ন, মহানগর উত্তরের মোস্তফা জামানসহ নেতারা উপস্থিত ছিলেন।