ঢাকাSunday , 12 April 2015
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

হঠাৎ গরমে ব্ল্যাক হেডস?

Link Copied!

soft-skinলাইফস্টাইল ডেস্ক: প্রকৃতির হঠাৎ রুক্ষ্ম আচরণে সবচেয়ে বেশি নাজুক হয়ে পড়েছে আপনার ত্বক। অযথা দমকা হাওয়ায় উড়ছে ধুলোবালি। গরমে ঘেমে-নেয়ে একাকার হয়ে যাওয়া ত্বক তা ধরে রাখছে খুব সহজেই। জমে থাকা ময়লা তৈরি করছে হোয়াইট হেডস। আর এই হোয়াইট হেডসই ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে ব্ল্যাক হেডস-এ। মুখের ত্বকে জাপটে বসা কালো ছোপ দাগের জন্য আয়নার সামনে দাঁড়াতে অস্বস্তি বোধ করছেন। অথচ খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে দূর করতে পারেন ব্ল্যাক হেডস-এর মতো সমস্যা।
চালের গুঁড়া
চালের গুঁড়া খুবই ভালো স্ক্রাবার। চালের গুঁড়া, সামান্য কর্ণফ্লাওয়ার ও সাদা ভিনেগার মিশিয়ে পেস্ট তৈরি করে ত্বকে লাগান। পনের মিনিট পর ম্যাসাজ করে করে ধুয়ে ফেলুন। দেখবেন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে।
বেকিং পাউডার
বেকিং পাউডার, সামান্য লবণ ও পানি একসঙ্গে মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার ব্ল্যাক হেডসের ওপর পুরু করে প্রলেপ দিন। ৫ মিনিট পর পানি দিয়ে ঘষে ধুয়ে ফেলুন।
দারুচিনি
দারুচিনি গুঁড়া, মধু ও লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। ব্ল্যাক হেডস এর ওপর পুরু করে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করুন। এবার ভালো করে ঘষে কুসুমগরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
টুথপেস্ট
সাধারণ ফ্লুরাইড টুথপেস্ট পুরু করে ব্ল্যাক হেডস এর ওপর লাগিয়ে দিন। মাত্র ১০ মিনিট রেখে হাত দিয়ে খুটে তুলে ফেলুন। এরপর উষ্ণ পানি দিয়ে ত্বক ধুয়ে ফেলুন। দুয়েকদিনের মধ্যেই খুব ভালো ফল পাবেন।