এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও চারজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট ৯৭ জনের মৃত্যু হলো।
এছাড়া নতুন এক হাজার ১৬৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই হাজার ৫৪৪ জন।
সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, মারা যাওয়া চারজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী। পুরুষদের একজনের বয়স ৬১ থেকে ৬৫ এবং অপরজনের বয়স ৭১ থেকে ৭৫ বছরের মধ্যে। নারীদের একজনের বয়স ৫১ থেকে ৫৫ এবং অন্যজনের ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।

