ঢাকাMonday , 31 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চট্টগ্রামে হামে আক্রান্ত ৭১৬, শনাক্তদের মধ্যে ৩ জনের মৃত্যু

Link Copied!

চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত হামে আক্রান্ত হয়ে ৭১৬ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে মহানগর এলাকায় আক্রান্তের সংখ্যা ৪৭২ এবং উপজেলায় ২৪৪ জন। শনাক্তদের মধ্যে এ পর্যন্ত ৩ জন মারা গেছে।

সোমবার (৩১ আগস্ট) চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমানের সই করা প্রতিবেদনে হামের তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্য অনুযায়ী, চট্টগ্রাম জেলায় হাম সন্দেহে এ পর্যন্ত ৬ হাজার ৯৭৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মহানগর এলাকায় ৬ হাজার ৬৪৩ জন এবং ১৫ উপজেলায় ৩৩৪ জন ভর্তি হয়েছেন।

এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৬ হাজার ৬৮৫ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৯২ জন। এর মধ্যে মহানগরে ২৯০ জন এবং উপজেলায় দুজন চিকিৎসাধীন।

হামের সন্দেহজনক রোগীদের মধ্যে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মহানগরে ১০ জন এবং উপজেলায় দুজন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ার পর মৃত্যু হয়েছে ৩ জনের।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, মহানগর এলাকায় এ পর্যন্ত ১ হাজার ৬৪৫টি নমুনা পরীক্ষা বা পাঠানো হয়েছে। উপজেলাগুলো থেকে নমুনা পাঠানোর সংখ্যা ৩১৫টি।