মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দীর দাশপাড়া এলাকায় পানির ট্যাংকি পরিষ্কার ও পানির লাইনের কাজ করার সময় ছাদ থেকে পড়ে মিলন হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে বামন্দীর দাশপাড়া এলাকার মামুনের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিলন হোসেন গাংনী উপজেলার নওদা মটমুড়া গ্রামের শচীন কুমারের ছেলে। স্থানীয়রা জানান, কাজ করার সময় অসাবধানতাবশত ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন মিলন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানী একটি ক্লিনিকে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মুর্শেদ এই তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয়রা মিলন হোসেন আগে বিজিবিতে কর্মরত ছিলেন। চাকরি থেকে অব্যহতির পর বিভিন্ন পেশায় কাজ করে স্ত্রী-সন্তান নিয়ে সংসার চালাতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

