ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে দুই যুবকের কারাদণ্ড

Link Copied!

মেহেরপুরে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে গাঁজা সেবন ও সংরক্ষণের দায়ে দুই যুবককে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে আদালত বসিয়ে এই দণ্ডাদেশ দিয়ে তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেওয়া হয়। দন্ডিতরা হলেন, মেহেরপুর শহরের নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম এবং গোভীপুর এলাকার মিম আলী। মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয়েরনির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূবন চন্দ্র হালদার এ আদেশ দেন। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত মেহেরপুর সহকারি পারিচালক মোহা: রাসেল আহমেদে সদর উপজেলার আমঝুপি, মিয়াপাড়া, গোভীপুর, বেড়পাড়াসহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবন ও সংরক্ষণের অভিযোগে নতুনপাড়া এলাকার রাকিবুল ইসলাম এবং গোভীপুর এলাকার মিম আলীকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৪০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই আসামিকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫০০ টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়।