ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ভালুকায় ধামরাই মিষ্টান্ন ভাণ্ডারকে ৩ লাখ টাকা জরিমানা

Link Copied!

ময়মনসিংহের ভালুকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টি তৈরির অপরাধে ‘আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ভালুকা পৌরসভা এলাকায় অবস্থিত কারখানাটিতে অভিযান চালিয়ে এই দণ্ড প্রদান করা হয়। ​উপজেলা প্রশাসন ও জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৩ ধারা লঙ্ঘন করে সম্পূর্ণ অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন ও বাজারজাত করে আসছিল আদি ধামরাই মিষ্টান্ন ভাণ্ডার। পরিদর্শনকালে কারখানায় নানা অনিয়ম ও ভোক্তাস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ পরিবেশ প্রত্যক্ষ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মামলা (নম্বর: ৬৬/২০২৬) দায়ের করে কারখানার স্বত্বাধিকারী সুশান্ত পালকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। মামলায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ময়মনসিংহ জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। ​অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার মাহাবুব আরিফিন রাফি, উপজেলা স্যানিটারি ইনস্পেক্টর শামসুল আলম রমিজ, পৌরসভার স্যানিটারি ইনস্পেক্টর শাহাব উদ্দিনসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাব ও মাঠপর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, খাদ্য উৎপাদন ও পরিবেশনে আইন মেনে চলা বাধ্যতামূলক। জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি করে এমন কোনো অনিয়ম বরদাশত করা হবে না। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে উপজেলাজুড়ে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।