ঢাকাTuesday , 25 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় জরিমানা

Link Copied!

নীলফামারীর ডিমলায় জ্বালানি তেল পরিমাপে কম দেওয়ায় একটি ফিলিং স্টেশন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে বৈধ কাগজপত্র ও বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়াই কার্যক্রম পরিচালনার দায়ে এক মুড়ির মিলকে আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার সদরের বাবুর হাট বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআই বিভাগীয় কার্যালয়, রংপুর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির।

এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুর কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌশলী আহসান হাবিব, নাসির উদ্দিন এবং ফিল্ড অফিসার (সিএম) মোহাম্মদ জুলকার নাইন।

উপজেলা প্রশাসন ও বিএসটিআই সূত্রে জানা যায়, মেসার্স আফতাব ফিলিং স্টেশনে দীর্ঘদিন ধরে তেল পরিমাপে কম দেওয়ার অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সত্যতা পাওয়া যায়। প্রতিষ্ঠানটিতে প্রতি ১০ লিটার পেট্রোল পরিমাপে ১ লিটার ২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটারে ১৪০ মিলিলিটার ডিজেল কম দেওয়া হচ্ছিল।

এছাড়া, উপজেলার বামুনিয়া ডোমার রোড এলাকার আদিল অটো মুড়ির মিলে অভিযান চালিয়ে দেখা যায়, এ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় বৈধ কাগজপত্র ও পরিবেশক লাইসেন্স নেই। পরে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে ডিমলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রওশন কবির বলেন, আফতাব ফিলিং স্টেশনের বিরুদ্ধে পরিমাপে তেল কম দেওয়ার সত্যতা মিলেছে। পরে ওই প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।