ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে মহানগর যুবদলের মাসব্যাপী মশক নিধন কর্মসূচি

খুলনা ব্যুরো
August 24, 2026 7:55 pm
Link Copied!

খুলনায় ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করায় ডেঙ্গু প্রতিরোধে মাসব্যাপী মশক নিধন কর্মসূচির অংশ হিসেবে খুলনা মহানগর যুবদলের পক্ষ থেকে নগরীর ২০নং ওয়ার্ডে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৪ আগষ্ট) বিকেল ৫ টায় সোনাডাঙ্গা থানা যুবদলের অন্তর্গত ২০নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আতিয়ার রহমানরে সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ ফিরোজরে সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমন। এসময় তিনি বলেন, অতি দ্রুত খুলনায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কার্যক্রম পরিচালনা করা না হলে এর ভয়াবহতা আমাদের সবাইকে ভোগ করতে হবে। তাই ডেঙ্গুর বিস্তার রোধে আর কোনো বিলম্ব না করে সবাইকে এক সাথে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।” অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে খুলনা মহানগর যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম রুবেল বলেন, খুলনায় দ্রুত ও কার্যকরভাবে ডেঙ্গু নিধন কার্যক্রম পরিচালনা করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ সময় আরো উপস্থিত ছিলেন সোনাডাঙ্গা থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, খুলনা মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামাল হোসেন, রকিবুল ইসলাম রকিব, আমিন আহমেদ মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরবাসীর জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে খুলনা মহানগর যুবদলের এই কার্যক্রম অব্যাহত থাকবে।