ঢাকাMonday , 24 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ময়মনসিংহ জেলা সমিতি ঢাকার নতুন নেতৃত্বে সভাপতি মুস্তাফিজুর রহমান, মহাসচিব মোয়াজ্জেম হোসেন

মশিউর সুমন
August 24, 2026 7:14 pm
Link Copied!

ময়মনসিংহ জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও বিদ্যুৎ খাতসহ বিভিন্ন সেক্টরের বাস্তবসম্মত উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে ঢাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার নাগরিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় বৃহত্তর ময়মনসিংহ সমিতি ভবন অডিটোরিয়াম, কাফরুল, মিরপুরে এ সভার আয়োজন করা হয়।

সভায় ময়মনসিংহ জেলার সামগ্রিক উন্নয়ন, মানুষের জীবনমান বৃদ্ধি এবং পিছিয়ে থাকা বিভিন্ন খাতকে এগিয়ে নিতে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এতে ঢাকায় বসবাসরত ময়মনসিংহ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিক, নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।

সভায় উপস্থিত ছিলেন উত্তর জেলা প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুস্তাফিজুর রহমান, সাবেক আইজিপি মাহফুজুল হক, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. যোবায়েত হোসেন, আইন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আসাদুজ্জামান নূর এবং বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের সাবেক চেয়ারম্যান হেমায়েত হোসেনসহ বিশিষ্ট ব্যক্তিরা।

সভায় ময়মনসিংহ জেলার উন্নয়নের জন্য প্রস্তাবিত একটি রূপরেখা উপস্থাপন করেন ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা-এর যুগ্ম মহাসচিব মোহা. মোয়াজ্জেম হোসেন মতি। পরে উন্মুক্ত আলোচনায় অংশ নিয়ে বিভিন্ন নেতৃবৃন্দ ও নাগরিকরা জেলার উন্নয়ন, সম্ভাবনা ও বিদ্যমান সমস্যার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন।

আলোচনা শেষে কণ্ঠভোটে ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা-এর নবনির্বাচিত সভাপতি হিসেবে প্রফেসর মুস্তাফিজুর রহমান এবং মহাসচিব হিসেবে মোহা. মোয়াজ্জেম হোসেন মতিকে নির্বাচিত করা হয়। পরবর্তীতে সমিতির অন্যান্য পদে দায়িত্বশীলদের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়।

নবনির্বাচিত সভাপতি প্রফেসর মুস্তাফিজুর রহমান বলেন, “ময়মনসিংহ জেলার উন্নয়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান, যোগাযোগ ও বিদ্যুৎসহ প্রতিটি খাতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করে তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই। ময়মনসিংহকে একটি আধুনিক ও উন্নত জেলা হিসেবে গড়ে তুলতে ময়মনসিংহ জিলা সমিতি ঢাকা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

নবনির্বাচিত মহাসচিব মোহা. মোয়াজ্জেম হোসেন বলেন, “ময়মনসিংহের মানুষের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিত করে একটি বাস্তবভিত্তিক উন্নয়ন রূপরেখা তৈরি করা আমাদের অন্যতম লক্ষ্য। ঢাকায় বসবাসরত ময়মনসিংহের নাগরিকদের মতামত ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে চাই। সকলের সহযোগিতা নিয়ে ময়মনসিংহের মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী সভাপতি বক্তব্য দেন এবং মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন। পরে অংশগ্রহণকারীদের জন্য নৈশভোজের আয়োজন করা হয়।

সভায় বক্তারা বলেন, ময়মনসিংহের উন্নয়নে শুধু পরিকল্পনা গ্রহণ নয়, বরং অগ্রাধিকারভিত্তিতে তা বাস্তবায়ন, সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্যে ঢাকায় বসবাসরত জেলার নাগরিকদের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে একটি কার্যকর উন্নয়ন রূপরেখা বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়।