ঢাকাThursday , 20 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

 মির্জাগঞ্জে যুবদলের আহবায়ক কমিটির বয়স ৬ বছর, পূর্ণাঙ্গ কমিটি ধোঁয়াশা

Link Copied!

প্রায় ৬ বছর আগে গঠিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি এখনো পূর্ণাঙ্গ রূপ পায়নি। ফলে উপজেলায় সংগঠনের কার্যক্রম অনেকটাই স্থবির হয়ে পড়েছে বলে নেতাকর্মীদের অভিযোগ। জানা যায়, গত ১৩ মার্চ ২০২১ সালে মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়। কমিটিতে আহবায়কের দায়িত্ব পান, গাজী রাশেদ সামস এবং সদস্য সচিব হন গাজী আতাউর রহমান। নিয়ম অনুযায়ী আহবায়ক কমিটি গঠনের ৩ থেকে ৬ মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা থাকলেও ৬ বছর পেরিয়ে গেলেও তা হয়নি। এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে ধোঁয়াশার ভিতরে পড়ে আছে সংশ্লিষ্টরা। স্থানীয় নেতাকর্মীরা জানান, দীর্ঘদিন পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমের গতি কমে আসছে। নতুন নেতৃত্ব তৈরিও হচ্ছে বাধাগ্রস্ত এবং কর্মসূচি বাস্তবায়ন ও তৃণমূল পর্যায়ে দলের বার্তা পৌঁছাতেও সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ বিষয়ে উপজেলা যুবদলের আহবায়ক গাজী রাশেদ সামসের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে কল করা হলে, সাংবাদিক পরিচয় দেওয়ার পর কোনো কথা না বলেই কলটি কেটে দেন। তৎক্ষনাৎ একাধিকবার কল করিলেও তিনি আর কল রিসিভ করেননি। উপজেলা যুবদলের সদস্য সচিব গাজী আতাউর রহমান বলেন, ‘আহবায়ক কমিটি দিয়েই আমরা দলের কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তৃণমূলের দাবি আছে দ্রুত পূর্ণাঙ্গ কমিটি করার। কিন্তু কমিটি করার ব্যাপারে কেন্দ্রের কোনো নির্দেশনা নাই। আমরা চেষ্টা করবো দ্রুত সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে।’ অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিরা মনে করেন, ‘দীর্ঘদিন একই আহবায়ক কমিটি দিয়ে দল চালানো গণতান্ত্রিক চর্চার পরিপন্থী। দ্রুত কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি না হলে তৃণমূলে নেতৃত্ব সংকট আরও বাড়বে।’ মির্জাগঞ্জ উপজেলা যুবদলের বর্তমান সদস্যরা পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনকে চাঙ্গা করার দাবি জানিয়েছেন।