লাইফস্টাইল ডেস্ক : নারীকে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে গহনা। বিভিন্ন উৎসবে সবার মাঝে আকর্ষণীয় করে তুলতে নারীকে গহনার ওপর নির্ভরশীল হতেই হয়। আর তাই রুচি, পছন্দ ও উৎসব উপযোগী গহনার চাহিদা বেশি লক্ষ্য করা যায়। এবারের পহেলা বৈশাখ উপলক্ষে গহনা, হ্যান্ডিক্রাফটস ও শোপিস বিক্রয়কারী প্রতিষ্ঠান কারুকার এনেছে বেশ কিছু নতুন ও আকর্ষণীয় ডিজাইনের গহনা।
বৈশাখী আবহে আসা পণ্যগুলোর মধ্যে রয়েছে মালা সেট, দুল, চুড়ি, ব্যাগ, পায়েল, ফিংগার রিং, খোপার কাটা, হ্যান্ড ব্যাগ ও নানা ধরনের শোপিস। বাহারী সব গহনার মাঝে খুঁজে নেওয়ার সুযোগ রয়েছে নিজের পছন্দেরটি। এছাড়া এখানে পাওয়া যাচ্ছে চামড়ার ও কাপড়ের তৈরি মেয়েদের হ্যান্ড পার্টস, সাইড ব্যাগ, ক্লাচ ব্যাগ, ছেলেদের মানি ব্যাগ। এছাড়া রয়েছে পিতল, তামা, অক্সিডাইজড, গ্লাস বিট্স, কাঠের তৈরি গহনা সেট, কানের দুল, খোপার কাটা, হাতের চুড়ি ও আংটি ইত্যাদি। শোপিসের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ওয়াল হেঙ্গিন, আয়না, কাঠের টেবিল, কুরআন বক্স, জুয়েলারি বক্স, চাবির রিং এবং পিতলের তৈরি বিভিন্ন শো পিস।
নিজেদের তৈরি বিভিন্ন পণ্যের পাশাপাশি ভারত ও চায়নার নানাবিধ পণ্যও পাওয়া যায় কারুকারে। প্রতিটি পণ্যের দামও হাতের নাগালে। বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন, ১০৯, ২১১, বেইলী ফিয়েস্তা, ১/২ নিউ বেইলি রোড এবং পাইকারি ক্রয়ের জন্য ২০৮/২১৪/২১৫/২১৬, নিউ সুপার মার্কেট (দক্ষিন) বল্ক-এ (নীচ তলা) ঢাকা, ফোন: ০১৭১৫১৫১২২৫। Web: www.karukar.com

