ঢাকাSaturday , 15 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ২১৩ বোতল ফেনসিডিলসহ যুবক গ্রেপ্তার

Link Copied!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদকসহ মো. দুলবাহার (২৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার (১৪ আগস্ট) ভোরে উপজেলার জীবনপুর গ্রামে দুলবাহারের বাড়িতে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। র‌্যাব-১৩-এর দিনাজপুর ক্যাম্পের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জীবনপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় দুলবাহারের বাড়ি থেকে ২১৩ বোতল ফেনসিডিলজাতীয় মাদক উদ্ধার করা হয়। পরে মাদকসহ তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার যুবকের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়ায় রয়েছে।