ঢাকাWednesday , 12 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকের জরুরি বিভাগে কিশোরীর মরদেহ ফেলে পালালেন দুই ব্যক্তি

Link Copied!

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে অজ্ঞাতপরিচয় এক কিশোরীর (১৫) মরদেহ ফেলে পালিয়েছেন দুই ব্যক্তি। বুধবার (১২ আগস্ট) বেলা ১১টার দিকে ওই কিশোরীকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন দুই ব্যক্তি। নিহত কিশোরীর দুই হাতে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা মেডিকেলের ট্রলিম্যান আব্দুর রউফের বরাত দিয়ে মো. ফারুক আরও জানান, বেলা ১১টার দিকে ৩৫ থেকে ৪০ বছর বয়সী দুই ব্যক্তি একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে ওই কিশোরীকে ঢামেকের জরুরি বিভাগের সামনে নিয়ে আসেন। ট্রলিম্যান আব্দুর রউফ ট্রলি নিয়ে এগিয়ে গেলে তারা কিশোরীকে ট্রলিতে তোলেন। এরপর টিকিট কেটে নিয়ে আসার কথা বলে সুকৌশলে সেখান থেকে পালিয়ে যান। পরে ওই কিশোরীকে মৃত ঘোষণা করেন জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক। তার দুই হাতে আঘাত ও গলায় ফাঁসের চিহ্ন রয়েছে।

তিনি জানান, নিহত ওই কিশোরীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মরদেহ রেখে পালিয়ে যাওয়া দুই ব্যক্তিকে খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।