ঢাকাTuesday , 4 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মুখ সামলান! নয়তো শরীর সামলাতে পারবেন না – এমপি আনিসুর রহমান

Link Copied!

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন বলেছেন, কিছু বেয়াদব জুলাই আন্দোলন এবং জুলাইকে প্রশ্নাবিদ্ধ করছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, মুখ সামলান আর তা না হলে কিন্তু শরীর সামলাতে পারবেন না। মঙ্গলবার সকালে কালকিনি উপজেলার সাহেবরামপুর নুতন আন্ডারচর আড়িয়াল খাঁ নদীর তীর প্রতিরক্ষা কাজের কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খোকন তালুকদার আরো বলেন, জুলাই আন্দোলন বাংলাদেশের সকল মানুষের, এমনও মা আছে যার দুটি সন্তান হারিয়েছেন তাদের কষ্ট অনেক, যারা গুম, খুন হয়েছে তাদের কষ্টও অনেক, এদেশের প্রতি তাদের ভালোবাসা আছে আমরা চাই এ সকল পরিবারের প্রতি আমাদেরও ভালোবাসা আছে। আমরাও তাদের পাশে থাকতে চাই, জুলাই শহীদ পরিবারের পাশে থাকতে চাই, ১৭ বছরে গুম,খুন হওয়া সকল পরিবারের পাশে থাকতে চাই। আমরা আমাদের ভালোবাসা দিয়ে তাদের মনে শান্তি এনে দিতে চাই।

এসময় উপস্থিত ছিলেন, মাদারীপুর জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সানাউল কাদের খান, কালকিনি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুরাদ হোসেনসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।