ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কোস্ট গার্ডের মানবিক কার্যক্রম, শরণখোলায় চিকিৎসা সেবায় উপকৃত ২৫৫ মানুষ

Link Copied!

বাগেরহাটের শরণখোলায় বিনামূল্যে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ওষুধ বিতরণ এবং জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত কোস্ট গার্ড বেইস মোংলার ব্যবস্থাপনায় শরণখোলা উপজেলার রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার মানুষের কল্যাণে কোস্ট গার্ড নিয়মিতভাবে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় এ মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।
তিনি জানান, ক্যাম্পেইনে ২৫৫ জন নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয় এবং প্রয়োজনীয় ওষুধ সামগ্রী বিতরণ করা হয়।
এছাড়া রায়েন্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সৃজনশীলতা বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ, মাদকবিরোধী সচেতনতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
কোস্ট গার্ড জানায়, ভবিষ্যতেও উপকূলীয় জনসাধারণের কল্যাণে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।