ঢাকাMonday , 3 August 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে আরডিআরএস আই কেয়ার সেন্টার সান্ধ্যকালীন চক্ষু সেবার শুভ উদ্বোধন অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে আরডিআরএস আই কেয়ার সেন্টার সান্ধ্যকালীন চক্ষু সেবার শুভ উদ্বোধন এবং পুনর্বাসন কেন্দ্রের দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

লালমনিরহাটের হাড়ীভাঙ্গাস্থ আরডিআরএস বাংলাদেশের আয়োজনে এ শুভ উদ্বোধন এবং সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আরডিআরএস বাংলাদেশের প্রজেক্ট অফিসার মোঃ আরিফুজ্জামান আরিফ-এঁর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি। এ সময় লালমনিরহাট জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান, লালমনিরহাট সিভিল সার্জন ডাঃ আব্দুল হাকিম, আরডিআরএস বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক ড. ইমরুল কায়েস মনিরুজ্জামান, হেড অব এমইএল মোঃ মামুনুর রশীদ, টিম লিডার কে এম রাশেদুল আরেফিন, প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ মতিউর রহমান, প্রজেক্ট কো-অর্ডিনেটর ফরাজদুক ভূঞা, ফিল্ড কো-অর্ডিনেটর ভানু রানী, প্রজেক্ট অফিসার (স্বাস্থ্য) জেসমিন আক্তার, অ্যাডমিন অফিসার প্রদীপ কুমার রায়সহ অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, প্রতিবন্ধী শিশুদের প্রতি সবার ধ্যান-ধারণার পরিবর্তন হওয়া জরুরি। বেশিরভাগ মানুষ এই সব বিশেষ চাহিদার শিশুকে অবজ্ঞার দৃষ্টিতে দেখে। কিন্তু এই শিশুদের প্রতি সবার দৃষ্টিভঙ্গি ইতিবাচক হলে আমাদের সমাজের জন্যই ভালো হবে। তাদেরকে এমনভাবে গড়ে তুলতে হবে যাতে তারা সমাজের মূল স্রোতধারায় মিশে যেতে পারে। কখনোই তাদের নিয়ে বিরূপ মন্তব্য, হাসি-তামাশা বা মজা করা যাবে না। তারা যাতে সহজেই পড়ালেখা করে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্ব পালন করতে পারে, সে ব্যাপারে সবাইকেই চেষ্টা করতে হবে। আমাদের একটু ভালো আচরণ ও সহযোগিতা তাদের জীবনটাকে সহজ করে দিতে পারবে। স্কুল, কলেজ, অফিস সর্বত্র তারা যেন নির্বিঘ্নে তাদের কাজকর্ম করতে পারে, সেই ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।