ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদত্যাগ

Link Copied!

লালমনিরহাটে বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন মোঃ মিজানুর রহমান মিজু। মঙ্গলবার (২৮ জুলাই) লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামের বাসিন্দা মোঃ মিজানুর রহমান মিজু পদত্যাগ পত্রে স্বাক্ষর করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। লিখিত পদত্যাগ পত্রে মোঃ মিজানুর রহমান মিজু উল্লেখ করেন, আমি মোঃ মিজানুর রহমান মিজু, পিতা- মৃত আঃ সামাদ, গ্রামঃ নিথক, উপজেলা কালীগঞ্জ, জেলা: লালমনিরহাট। সাধারণ সম্পাদক, কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, লালমনিরহাট। আমি দীর্ঘ দিন থেকে দলীয় দায়িত্ব পালন করেছি। আমি শারীরিক ভাবে বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত। শারীরিক অসুস্থ্যতার কারনে বর্তমানে আমার পক্ষে দলীয় দায়িত্ব পালন করা সম্ভব হচ্ছে না। অদ্য ২৮/০৭/২০২৬ইং উক্ত দলীয় পদ থেকে আমি সেচ্ছায় সজ্ঞানে পদত্যাগ করিলাম।