ঢাকাWednesday , 29 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার নওদাপাড়া গ্রামে দুটি বাড়ির সামনে কালো টেপে মোড়ানো বোমা সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের নওদাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানায়, নওদাপাড়া গ্রামের ইব্রাহিম মণ্ডলের ছেলে মো. নিজাম উদ্দিন এবং ইকরাম হোসেনের ছেলে ইমদাদুল হকের বাড়ির প্রধান গেটের সামনে কালো টেপে মোড়ানো দুটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখা যায়। সকালে বাড়ির সদস্যরা বস্তু দুটি দেখতে পেয়ে বিষয়টি ভবানীপুর পুলিশ ক্যাম্পে জানান। খবর পেয়ে ভবানীপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. আব্দুল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন এবং বোমা সদৃশ বস্তু দুটি উদ্ধার করেন। পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বস্তু দুটি পানিভর্তি বালতিতে সংরক্ষণ করা হয়। নিজাম উদ্দিন জানান, রাতে কে বা কারা কী উদ্দেশ্যে তাদের বাড়ির সামনে বস্তু দুটি রেখে গেছে, সে বিষয়ে তাদের কোনো ধারণা নেই। পরিবারের সঙ্গে কারও বিরোধ আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এসআই মো. আব্দুল করিম বলেন, “উদ্ধার করা বস্তু দুটি বোমা কি না, তা নিশ্চিত হতে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। আপাতত নিরাপত্তার স্বার্থে সেগুলো পানিভর্তি বালতিতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।” গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দিদ মুর্শেদ চৌধুরী বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে কেউ বোমা সদৃশ বস্তু দুটি রেখে যেতে পারে। তবে এগুলো কার্যকর বিস্ফোরক কি না, তা পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও প্রকৃত রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।” ঘটনার পর থেকে এলাকায় উদ্বেগ বিরাজ করছে। পুলিশ স্থানীয়দের গুজবে কান না দিয়ে শান্ত থাকার এবং সন্দেহজনক কোনো বস্তু বা ব্যক্তিকে দেখলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানিয়েছে।