ঢাকাTuesday , 28 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ভাতিজা হত্যার ঘাতক চাচা গ্রেপ্তার

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামে ভাতিজাকে নৃশংসভাবে হত্যার ঘটনার মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত চাচা লালন হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে সদর উপজেলার আমঝুপি নীলকুঠি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে। গ্রেপ্তার লালন হোসেন গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। জানা যায়, গত সোমবার সন্ধ্যায় একটি বাইসাইকেল চুরির মামলায় চাচা লালন হোসেনের বিরুদ্ধে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ভাতিজা নাহিদ হোসেনের ওপর ধারালো হাসুয়া দিয়ে হামলা চালায় লালন। এতে নাহিদ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকেও উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। নিহত নাহিদ হোসেন ঘাতক লালন হোসেনের সৎভাই জাহিদ হোসেনের ছেলে। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মূর্শেদ বলেন, একটি বাইসাইকেল চুরির ঘটনায় নিহত নাহিদ হোসেন ঘাতক চাচা লালনের বিরুদ্ধে স্বাক্ষী দেওয়ায় চাচা তার উপর ক্ষিপ্ত হন। এঘটনায় উভয়ের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায় নাহিদকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে আজকে সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনার পরপরই পুলিশের একাধিক টিম তাকে ধরতে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে আমার নেতৃত্বে পুলিশের একটি টিম আমঝুপি নীলকুঠি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি। তিনি আরও বলেন, ঘাতক লালনের বিরুদ্ধে হেরোইনসহ একাধিক মাদক মামলা আছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।