ঢাকাWednesday , 22 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জলবায়ু মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই: খুলনায় কেসিসি প্রশাসক

Link Copied!

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বনায়ন ও বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, অতিবৃষ্টি, তাপদাহ, লবণাক্ততাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় অঞ্চলের মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে শহরমুখী হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সবুজায়ন কর্মসূচিতে যুক্ত হতে হবে। বুধবার (২২ জুলাই) সকালে নগরীর জাতিসংঘ শিশু পার্কে নাগরিক ফোরাম-খুলনার উদ্যোগে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। অনুষ্ঠানে তিনি ১৬ থেকে ৩১ নম্বর ওয়ার্ডে রোপণের জন্য ৫০০টি গাছের চারা হস্তান্তর করেন এবং পার্কে একটি গাছের চারা রোপণ করেন। পরে বৃক্ষরোপণ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। তিনি বলেন, সরকারের দেশব্যাপী ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে নগরবাসীকেও নিজ নিজ এলাকায় সবুজায়ন ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। অনুষ্ঠানে কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, নাগরিক ফোরামের কো-চেয়ারম্যান সরদার আবু তাহের, মহাসচিব ইকবাল হাসান তুহিনসহ কেসিসির কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।