ঢাকাSunday , 19 July 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গুতে আরও ১ প্রাণহানি, চিকিৎসাধীন হাজারের বেশি

Link Copied!

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও একজন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪ জনে।

এছাড়া, নতুন ৪৭৩ জন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। যার ফলে বর্তমানে চিকিৎসাধীন মোট রোগীর সংখ্যা পৌঁছেছে এক হাজার ১১ জনে। তাদের মধ্যে সবচেয়ে বেশি ৩০৯ জন চিকিৎসা নিচ্ছেন ঢাকা বিভাগে।

রোববার (১৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বার্তা অনুযায়ী, নতুন মারা যাওয়া রোগী একজন নারী এবং তার বয়স ৪১ থেকে ৪৫ বছরের মধ্যে।

এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১০ হাজার ৪৮৫ জন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন নয় হাজার ৪৪০ জন।

মারা যাওয়াদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মোট ৩৪ জনের মধ্যে নারী ১৯ জন বা ৫৫ দশমিক ৯ শতাংশ এবং পুরুষ ১৫ জন বা ৪৪ দশমিক ১ শতাংশ।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ১১, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ছয় ও সিটি করপোরেশনের বাইরে একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে ময়মনসিংহে পাঁচ, চট্টগ্রাম ও খুলনায় চারজন করে, বরিশালে দুই ও রাজশাহীতে একজনের মৃত্যু হয়েছে।