ঢাকাTuesday , 16 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নানিয়ারচরে সেনাবাহিনীর জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোনের আয়োজনে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল) কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ মশিউর রহমান পিএসসি। সভায় পরিবেশ সংরক্ষণে বন উজার, অবৈধভাবে পাহাড় কাটা রোধ, বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনায় জমি নির্ধারণ ও বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত আলোচনা করা হয়। এ সময় নানিয়ারচর জোন উপ-অধিনায়ক শেখ মোহাম্মদ নাঈম, নানিয়ারচর উপজেলা বিএনপির সভাপতি মোঃ নুরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, সাবেক্ষ্যং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, নানিয়ারচর হার্টিকালচার সেন্টারের উদ্বানতত্ত্ববিদ মো. জুবাইদুর রহমান ভাষানী, বুড়িঘাট রেঞ্জ কর্মকর্তা জিএম আলমগীর এবং কুতুকছড়ি রেঞ্জ কর্মকর্তা মো. এহিয়া হোসেন সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।