ঢাকাTuesday , 16 June 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নীলফামারীতে ব্যবসায়িদের মানববন্ধন

Link Copied!

নীলফামারী সদর উপজেলার যাদুরহাট বাজারে স্বর্ণ- কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের গ্রেপ্তার ও মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুরে যাদুরহাট বাজার এলাকায় এ মানববন্ধন করেন এলাকাবাসি ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়িরা।মানববন্ধনে বক্তব্য দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ি ওবায়দুল রহমান (বানিয়া), যাদুরহাট বাজার মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ছলেমান রহমানসহ স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। মানববন্ধনে তারা অভিযোগ করে বলেন, যাদুরহাট বাজারের ব্যবসায়ী মো. ওবায়দুল রহমান (বানিয়া) পরিচালিত স্বর্ণ ও কাপড়ের দোকানে সংঘটিত চুরির ঘটনায় বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মালামাল লুট হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও একটি পক্ষ ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন। প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নির্দোষ কাওকে হয়রানি না করারও দাবি জানান তারা।