বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এর সঙ্গে মঙ্গলবার (১৬ জুন) সৌজন্য সাক্ষাত করেন বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত Mr Reto Renggli । সাক্ষাতে বাংলাদেশ ও সুইজারল্যান্ডের মধ্যকার বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ়, গতিশীল ও বহুমাত্রিকভাবে সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। সুইজারল্যান্ড বিমান খাতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করে। এছাড়া, হযরত শাহজালাল আন্তরাজতিক বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং সুইস কোম্পানি swissport এর আগ্রহের কথা প্রকাশ করেন। মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী তাদের পক্ষ থেকে প্রস্তাব আহবান করেন এবং বিবেচনার আশ্বাস দেন।

