ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাংবাদিক প্রহারের অভিযোগে মনোহরদীতে যুবদল নেতাকে শোকজ

Link Copied!

নরসিংদীর মনোহরদীতে সাংবাদিক সাখাওয়াত হোসেন সৌরভকে মারধর ও অসৌজন্যমূলক আচরণের অভিযোগে উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেইজে প্রকাশিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্যাডে জারি করা এক নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে উল্লেখ করা হয়, উপজেলা যুবদলের সদস্য সচিবের মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে থেকেও দলীয় রাজনৈতিক পরিচয়ের প্রভাবে স্থানীয় গণমাধ্যমকর্মীর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করার বিষয়টি যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টিগোচর হয়েছে।