ঢাকাTuesday , 12 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় ছাত্রশক্তি কক্সবাজার সরকারি কলেজ শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন

Link Copied!

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির ‘কক্সবাজার সরকারি কলেজ’ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে। ১২ মে মঙ্গলবার সংগঠনের কক্সবাজার জেলা কমিটি আগামী ১ বছরের জন্য এ শাখা অনুমোদন দেন। অনুমোদিত কমিটিতে রুবায়েত মোহাম্মদ আদেল কে আহবায়ক, ইরতেজা মোহাম্মদ তানহা কে সদস্য সচিব এবং নুরুল ইসলাম নুরু কে মুখ্য সংগঠক নির্বাচিত করা হয়। অনুমোদিত কমিটির আহবায়ক আদেল ও সদস্য সচিব তানহা- এ দু’জনই হচ্ছেন ঈদগাঁওর পরিচিত মুখ। আর মুখ্য সংগঠক নুরু হচ্ছেন রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের বাসিন্দা।

অনুমোদন সংক্রান্ত পত্রে স্বাক্ষর করেছেন জাতীয় ছাত্রশক্তির কক্সবাজার জেলা আহ্বায়ক এস, এম আতহার সাকিফ, কক্সবাজার কমিটির সদস্য সচিব যায়েদ বিন আমান এবং কক্সবাজার জেলার মুখ্য সংগঠক আশফিক রহমান। শিক্ষা, ঐক্য এবং মুক্তি- স্লোগানে দীর্ঘদিন যাবত এ ছাত্র সংগঠনটি জেলার এ ঐতিহ্যবাহী উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সমাজের অধিকার ও দাবি-দাওয়া আদায়ের আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছে ।

অনুমোদিত কমিটির আহবায়ক রুবায়েত আদেল জানান, ক্যাম্পাসে ছাত্র রাজনীতির নতুন ধারা বিনির্মাণ, সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষা, অন্যান্য ছাত্র সংগঠনের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা, কলেজে শিক্ষার বিদ্যমান সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখা এবং ছাত্রদের অধিকার আদায়ে অনন্য ভুমিকা পালনে সচেষ্ট থাকবে।