ঢাকাMonday , 4 May 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চবিতে প্রথমবার চালু হচ্ছে গবেষণা বৃত্তি

Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো পিএইচডি, এমফিল ও মাস্টার্স (থিসিস) গবেষকদের জন্য গবেষণা বৃত্তি চালুর উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (৪ মে) বৃত্তির বিষয়টি নিশ্চিত করেন চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন।

জানা যায়, এ বৃত্তির আওতায় ৪ বছর মেয়াদি পিএইচডি গবেষকরা পাবেন ৪০ হাজার, ২ বছর মেয়াদি এমফিল গবেষকরা ২০ হাজার এবং ছয় মাস মেয়াদি মাস্টার্স (থিসিস) গবেষকরা পাবেন ১৫ হাজার টাকা। ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে ভর্তি হওয়া পূর্ণকালীন শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। পিএইচডি ও এমফিল গবেষকদের প্রতি বছর নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বৃত্তি নবায়ন করতে হবে। সুপারভাইজারের মতামত ও একাডেমিক কমিটির সুপারিশ ছাড়া নবায়ন হবে না।

নীতিমালা অনুযায়ী, পিএইচডি ও এমফিল গবেষকদের নির্ধারিত পিয়ার-রিভিউড প্রকাশনা থাকতে হবে। অন্যথায় বৃত্তির অর্থ ফেরত দিতে হবে। নির্ধারিত সময়ে ডিগ্রি শেষ করতে না পারলেও গ্রহণযোগ্য কারণে সর্বোচ্চ এক বছর সময় বাড়ানোর সুযোগ থাকবে।

চাকসুর গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক তানভীর আঞ্জুম শোভন বলেন, এর আগে শুধু যাতায়াত ও আনুষঙ্গিক ব্যয় বহন করা হতো। এবার প্রথমবারের মতো সরাসরি গবেষণা বৃত্তি চালু হলো। মাস্টার্স থিসিসে শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীরাও এ সুবিধা পাবেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক শামীম উদ্দিন খান বলেন, যাদের আবেদন অনুমোদিত হবে, সবাই এ বৃত্তি পাবেন। তবে যারা অন্য কোনো একাধিক বৃত্তি পায়, তারা এটি নিতে পারবেন না।