ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মোংলায় সরকার মার্কেটে আগুনে পুড়েছে ৫টি দোকান

Link Copied!

মোংলার বুড়িরডাঙ্গার সরকার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় ৫টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় অর্ধ কটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস জানান, বিকেল সাড়ে চারটার দিকে সরকার মার্কেটের একটি দোকান থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখে স্থানীয়রা। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পাশের কয়েকটি দোকানে। এ সময় দোকানীরা দ্রুত মালামাল সরিয়ে নেয়ার চেষ্টা করেন। স্থানীয় লোকজনও আগুন নিভাতে প্রাথমিকভাবে এগিয়ে আসেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের দ্রুত তৎপরতায় বড় ধরণের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। তবে আগুনে ৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবী আগুনে তাদের প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আগুনে পুড়েছে ইলেকট্রিক, গার্মেন্টস, ওষুধ, খাবার হোটেল ও চায়ের দোকান।

মোংলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা মোঃ এমরান হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে।
এ ঘটনায় কেউ হতাহত হয়নি।