ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ যুবক গ্রেফতার

Link Copied!

ঠাকুরগাঁওয়ের ভূল্লী থানা এলাকায় অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের লাউথুতী (পান্তাপাড়া) গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, লাউথুতী গ্রামের ফারুক হোসেন ও সজীব ইসলাম। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূল্লী থানার একটি দল বৃহস্পতিবার দুপুরে অভিযান চালায়। এসময় ফারুকের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ পিস এবং সজীবের প্যান্টের পকেট থেকে আরও ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ভূল্লী থানার উপপরিদর্শক (এসআই) মো. আবু সাঈদ জানান, গ্রেফতারকৃতরা বিক্রির উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ করছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।