ঢাকাThursday , 30 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

তিন দিন বন্ধের পর বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

Link Copied!

এর আগে নির্বাচনি নিরাপত্তার কারণে গত রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত দুদেশের এই গুরুত্বপূর্ণ স্থলবন্দর দিয়ে নিয়মিত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রাখা হয়। এ সময়ে শুধু অতি পচনশীল পণ্য পরিবহণ এবং জরুরি চিকিৎসা সেবার জন্য পাসপোর্টধারী যাত্রীদের সীমিত পরিসরে যাতায়াতের অনুমতি ছিল।

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, নির্বাচনকে ঘিরে ভারতীয় কর্তৃপক্ষের নির্দেশনায় এ সাময়িক স্থগিতাদেশ কার্যকর করা হয়। নির্ধারিত সময় শেষে বৃহস্পতিবার সকাল থেকেই পুনরায় স্বাভাবিক নিয়মে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক মো. শামীম হোসেন বলেন, তিন দিন বন্ধের পর আজ সকাল থেকে বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোদমে চালু হয়েছে। ইতোমধ্যে ভারত থেকে পণ্যবাহী ট্রাক প্রবেশ শুরু করেছে এবং রপ্তানিও স্বাভাবিক গতিতে চলছে।

তিনি আরও বলেন, বন্ধের সময় যাতে পণ্যজট না সৃষ্টি হয়, সেজন্য বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষ সমন্বিতভাবে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছিল।

এদিকে বেনাপোল কাস্টমসের সহকারী কমিশনার রাহাত হোসেন বলেন, বন্ধকালীন সময়েও কাস্টমস হাউজের অভ্যন্তরীণ কার্যক্রম সচল ছিল এবং পচনশীল পণ্য দ্রুত খালাসে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়। বর্তমানে আমদানি-রপ্তানি স্বাভাবিক হওয়ায় বন্দর এলাকায় আবারও কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।