ঢাকাSaturday , 25 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাদুল্লাপুরে মিশুভ্যানের ধাক্কায় শিশু নিহত

Link Copied!

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় চলন্ত মিশুভ্যানের ধাক্কায় জোবায়ের মিয়া নামের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। গত বুধবার বিকেলের দিকে সাদুল্লাপুর-ধাপেরহাট সড়কের হিংগারপাড়া কলেজ মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, ওই সময় শিশু জোবায়ের মিয়া দোকান থেকে রাস্তা পার হচ্ছিল। এসময় ধাপেরহাট থেকে ছেড়ে আসা একটি মিশুভ্যানের ধাক্কায় শিশুটি মারাত্মক আহত হয়। তখন স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার সন্ধ্যার দিকে মারা যায়। এদিকে, শিশুটির মৃত্যুর খবর শুনে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা। এরপর সড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। বিষয়টি নিশ্চিত করে ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিপন বলেন, শিশু মৃত্যুর প্রতিবাদে সড়ক অবরোধ শুরু করে এলাকাবাসী। পরে অবরোধ তুলে নেয়। ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ স্বপন কুমার সরকার বলেন, জনতার অবরোধ কর্মসূচি চলাকালে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়। এরপর পরিস্থিতি শান্ত করা হয়েছে।