ঢাকাSaturday , 25 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

নাম ভাঙিয়ে চাঁদা দাবি, জানেনই না বিএনপি নেতা

Link Copied!

গাজীপুর মহানগর বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। ‘আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র’ নামক এক মাদক নিরাময় কেন্দ্রের পরিচালকের কাছে দুটি পৃথক নম্বর থেকে ফোন করে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় অকথ্য ভাষায় গালিগালাজ করে চাঁদাবাজরা।

শুক্রবার (২৪ এপ্রিল) রাতে গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১নং যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ডায়েরি সূত্রে জানা গেছে, চাঁদাবাজ চক্রের দুই ব্যক্তি পৃথক দুটি মোবাইল নম্বর থেকে আলোর জীবন মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের এক পরিচালকের কাছে ফোন করেন। তারা বিএনপি নেতা রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন। ভুক্তভোগী পরিচালক বিষয়টি পাপ্পু সরকারকে জানালে তিনি বাদী হয়ে শুক্রবার রাতে টঙ্গী পূর্ব থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ বিষয়ে রাকিব উদ্দিন সরকার পাপ্পু বলেন, মহানগর বিএনপির কমিটি গঠনের সময় এলে ওই চক্রটি আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য আমার নাম ভাঙিয়ে চাঁদা দাবি করে। আগেও চক্রটি এমন অপকর্ম করেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছি।

এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।