ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ট্রলির ধাক্কায় শিশু নিহত

Link Copied!

মেহেরপুরের গাংনী উপজেলার কসবা গ্রামে ট্রলির ধাক্কায় রেহান নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহান ওই গ্রামের সাগর হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, কসবা গ্রামের সাইফুল ইসলাম তার বাড়ির পাশ থেকে বালুভর্তি একটি ট্রলি বাড়ির ভেতরে নিচ্ছিলেন। এ সময় চালকের অগোচরে শিশু রেহান ট্রলির পেছনে উঠে পড়ে। পরে ট্রলিটি ব্যাক করার সময় রেহান নিচে পড়ে গিয়ে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার সামিয়া তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সামিয়া জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে পৌঁছানোর আগেই শিশুটির মৃত্যু হয়েছে। রেহানের নানী শরিফা খাতুন জানান, বাড়ির পাশেই খেলছিল রেহান। হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন, ট্রলির চালক সাইফুল ইসলাম তার রক্তাক্ত দেহ কোলে করে রেখেছেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস এই তথ্য নিশ্চিত করেছেন।