ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সালন্দরে গলায় ফাঁস দিয়ে গৃহবধুর আত্মহত্যা

Link Copied!

ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নে গলায় ফাঁস দিয়ে শাহেরা খাতুন নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) বিকেলে ইউনিয়নের সিংপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার সালন্দর ইউনিয়নের সিংপাড়া গ্রামের বাসিন্দা জিয়ারুল ইসলামের স্ত্রী শাহেরা খাতুন দুপুরের কোনো এক সময় পরিবারের অগোচরে নিজ ঘরের বাঁশের সড়ের সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহেরা খাতুন দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছে পরিবার। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।