ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

উল্লাপাড়া চোরাই পেট্রোল জব্দ আটক ২

Link Copied!

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে ২,৪২০ লিটার চোরাই পেট্রোলসহ একটি পিকআপ জব্দ করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়। বুধবার রাত ৯টা ২০ মিনিটে পৌর শহরের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড এলাকার কেয়া হাসপাতালের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে, বাঘাবাড়ি ঘাট থেকে রাজশাহীর উদ্দেশ্যে চোরাই পথে পিকআপ ভর্তি পেট্রোল বহন করে নিয়ে যাচ্ছিল অসাধু ব্যবসায়ী।
এ ঘটনায় পিকআপ চালক কামরুল ইসলাম (বাড়ি: আলোকদিয়ার) এবং সহযোগী লাভলু মিয়া (শ্রমিক, বাঘাবাড়ি ঘাট, শাহজাদপুর) প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা চোরাই পথে পেট্রোল পরিবহনের বিষয়টি স্বীকার করে। এ সময় পুলিশের উপস্থিতিতে উল্লাপাড়া সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। আদালত দুই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা, দুই দিনের কারাদণ্ড প্রদান করেন। পিকআপ সহ জব্দ কৃত তেল থানায় নিয়ে সংরক্ষণের নির্দেশ দেন আদালত। আদালত আরো জানান, জব্দকৃত পেট্রোল সরকারি বিধি অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা নিবেন আদালত। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক শারমিন আক্তার রিমা।