ঢাকাThursday , 23 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সাবেক সচিব এম আই চৌধুরী আর নেই

Link Copied!

বাংলাদেশ সরকারের সাবেক সচিব এম আই চৌধুরী (৮২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। মঙ্গলবার (২২ এপ্রিল) সকাল পৌনে ৮টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

১৯৪৪ সালের ৩ ডিসেম্বর সুনামগঞ্জ জেলার দিরাই থানার গচিয়া গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন এম আই চৌধুরী। তার পিতার নাম গোলাম মাসুদ চৌধুরী। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ।

দিরাই হাইস্কুল থেকে ১৯৬০ সালে মেট্রিক পাশ করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬৬ সালে এমএ ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন তিনি ছিলেন অগ্রসর ছাত্রনেতা। পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধেও সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৬৭ সালে প্রাদেশিক সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে সরকারি চাকরিতে যোগ দেন এম আই চৌধুরী। দীর্ঘ কর্মজীবনে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন শেষে সচিব হিসেবে অবসর নেন।

অবসর জীবনেও তিনি সমাজসেবায় নিজেকে নিবেদিত রাখেন। সরকারের এনজিও খাত শক্তিশালীকরণে বহু বছর কাজ করেছেন। জালালাবাদ অ্যাসোসিয়েশন ঢাকার সহ-সভাপতি এবং সুনামগঞ্জ সমিতি ঢাকার সভাপতিসহ একাধিক সামাজিক ও পেশাজীবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন তিনি।

বুধবার মাগরিবের নামাজের পর মিরপুর রূপনগর আবাসিক এলাকার সেন্ট্রাল জামে মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে দাফন করা হয়।