ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে চাচাতো বোনের শাবলের আঘাতে যুবক নিহত

Link Copied!

লালমনিরহাটে পুলিশের কাছে অভিযোগ দিয়েও পায়নি বিচার। অবশেষে সেই বিবাদীর হাতে প্রাণ দিতে হলো সুমনকে। দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাচাতো বোনের শাবলের আঘাতে আহত হয়ে সুমন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে শুক্রবার (১০ এপ্রিল) রাতে লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সুমন ওই এলাকার আব্দুস সাত্তারের ছেলে। আটককৃতরা হলেন— একই এলাকার আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগম। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় সুমনের পরিবার লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে আব্দুস সোবহান ও তার মেয়ে রোজিনা বেগমকে আটক করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সজিব জানান, হত্যার অভিযোগে এজাহার ভুক্ত দুজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এদিকে, ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী। সুমনের দাফন সম্পূর্ণ : লালমনিরহাটে পারিবারিক জমি সংক্রান্তের জেরে বিবাদীর হাতে হত্যা স্বীকার সুমনের দাফন সম্পূর্ণ হয়েছে। ময়লা তদন্ত শেষে রোববার (১২ এপ্রিল) রাত ৯টায় লালমনিরহাট পৌরসভার ৩নং ওয়ার্ডে শেখ শফি উদ্দিন কমার্স কলেজ মাঠে জানাযায় নামাজ অনুষ্ঠিত হয়। সেখানে মরহুমের ভাই সেনাসহ বিভিন্নজন স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। জানাযা নামাজ শেষে মরহুমের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। উল্লেখ্য যে, লালমনিরহাট শহরের তেলিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে আব্দুস সোবহান ও আব্দুস সাত্তারের পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার (১০ এপ্রিল) রাতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শাবলের আঘাতে সুমন গুরুতর আহত হন। শনিবার (১১ এপ্রিল) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।