ঢাকাMonday , 13 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের চেষ্টা
দুটি নৌকাসহ সরঞ্জাম জব্দ

Link Copied!

বাগেরহাটের পুর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির বড়বস্থা খালে অভিযান চালিয়ে বনরক্ষীরা নিষিদ্ধ বিষ ভর্তি বোতলসহ মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছে। গত রোববার সকালে এই অভিযানকালে জব্দ করা মালামালের মধ্যে রয়েছে দুটি নৌকা, দুটি টোনা জাল, বরফ ভর্তি দুটি ককশীট বক্স বক্স ও বিষ ভর্তি ৩ বোতল। এসময়ে বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে জেলেরা সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা দ্বীপন চন্দ্র দাস জানান, গত রোববার সকালে অসাধু জেলেরা নিষিদ্ধ বিষ দিয়ে সুন্দরবনের খালে মাছ শিকারের প্রস্ততি নেয়ার সময় জোংড়া টহল ফাঁড়ির ড়বস্থা খালে বনরক্ষীরা দুটি জেলে নৌকা দেখতে পেয়ে এগিয়ে যায়। এসময়ে নৌকা ফেলে কয়েকজন জেলে সুন্দরবনের গহীনে পালিয়ে যায়। বনরক্ষীরা নৌকা দুটিতে থেকে নিষিদ্ধ বিষ ভর্তি ৩ বোতল, দুটি টোনা জাল, রবফ ভর্তি দুটি ককশীট বক্স জব্দ করে। নৌকা দুটিও জব্দ করে জোংড়া টহল ফাঁড়ির অফিসে নিয়ে আসা হয়। সরঞ্জামগুলো বর্তমানে বন বিভাগের হেফাজতে রয়েছে। পালিয়ে যাওয়া জেলেদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলমান রয়েছে। সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র সুরক্ষায় বিষ দিয়ে মাছ শিকার বন্ধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান এই বন কর্মকর্তা।