ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

যিনি নায়ক তিনিই পরিচালক, এমনকি প্রযোজকও

Link Copied!

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন চমক নিয়ে ফিরছেন দেব। তার বহুল আলোচিত ছবি ‘দেশু ৭’ ঘিরে ইতিমধ্যেই দর্শকদের উত্তেজনা তুঙ্গে। ছবিটির ঘোষণার পর থেকেই অনুরাগীরা উচ্ছ্বসিত হলেও অপেক্ষায় ছিলেন কে হবে ছবিটির পরিচালক-তা জানার জন্য। অবশেষে এলো ঘোষণা।

এই ছবিতে শুধু নায়ক হিসেবেই নয়—পরিচালক, প্রযোজক এবং চিত্রনাট্যকার হিসেবেও থাকছেন দেব নিজেই। প্রযোজনার দায়িত্বে রয়েছে তার প্রতিষ্ঠান ‘দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারস’। শুক্রবার সন্ধ্যায় এক ভিডিও পোস্ট করে এমনটা নিজেই ঘোষণা করেছেন তিনি।

প্রযোজক হিসেবে বছর দশেক আগে আত্মপ্রকাশ করলেও পরিচালনায় এবারই প্রথম দেব। ‘দেশু ৭’ দিয়ে এবার নির্মাতা হিসেবেও আত্মপ্রকাশ করছেন এই নায়ক। দেব জানান, রুক্মিণীই নাকি তাঁকে পরিচালনা করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে নিজের প্রযোজনায় কাজ করে নিজেই পরিচালনা করা—এটা তাঁর কাছে চাপ নয়, বরং বড় দায়িত্ব।

আরো পড়ুন

সংরক্ষিত নারী আসন দুই দিনে বিএনপির ২০ লাখ টাকার মনোনয়ন ফরম বিক্রি

এরপর বললেন, ‘দেশু’ ব্র্যান্ডটাকে সামলানোই একটা বড় ব্যাপার। মোটেই সহজ বিষয় নয়। দেব-শুভশ্রীকে ছবিতে পরিচালনা করার সুযোগ যে কোনও পরিচালক লুফে নেবেন। নিজের টাকায় কাজ করছি, আর পরিচালকও আমি। চাপ নয়, এটা আমার কাছে বড় দায়িত্ব।

এই ছবিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে, যা ছবির প্রতি দর্শকের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। অনির্বাণ প্রসঙ্গে দেব বললেন, আমার ছবিতে অনির্বাণকে প্রয়োজন ছিল। কাউকে দেখানোর জন্য বা আমি কত বড় ক্ষমতাশীল, সে সব দেখানোর জন্য ওকে নিইনি।

জানা গেছে, জুন থেকে আগস্ট—প্রায় ৫০ দিন ধরে চলবে ছবির কাজ। এই প্রজেক্টে যুক্ত থাকবেন প্রায় ১০ হাজার টেকনিশিয়ান। সব কিছু ঠিক থাকলে, চলতি বছরের দুর্গা পূজাতে মুক্তি পাবে ‘দেশু ৭’।