ঢাকাSaturday , 11 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

ইরানের সঙ্গে আলোচনার পর যে বার্তা দিলেন শেহবাজ শরিফ

Link Copied!

ইরানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। শনিবারের এই বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

আলজাজিরার বলছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয়, প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন। একইসঙ্গে আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা অর্জনে কার্যকর অগ্রগতি গড়ে তুলতে পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে ‘আন্তরিক ভূমিকা’ অব্যাহত রাখবে বলে পুনর্ব্যক্ত করেছেন।

আরো পড়ুন

চরবাসীর রোগীদের একমাত্র ভরসা বাঁশ-রশির অ্যাম্বুলেন্স

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, শেহবাজ শরিফ ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিকে আলিঙ্গন ও করমর্দনের মাধ্যমে স্বাগত জানান।

এদিন শেহবাজ শরিফ ইরান ও যুক্তরাষ্ট্র—উভয় দেশের প্রতিনিধিদলের সঙ্গেই পৃথক বৈঠক করেন। এসব বৈঠকে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, সেনাপ্রধান আসিম মুনির এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি উপস্থিত ছিলেন।