লাইফস্টাইল ডেস্ক : নববর্ষ বরণ হবে হাসি আর আনন্দের মাঝে। চারদিকের পরিবেশ থাকবে সাজ সাজ রবে পরিপূর্ণ। আবাল-বৃদ্ধ-বনিতা পাবে নতুন সাজে নতুন রূপ। বাঙালির প্রাণের এই আবেদনকে প্রতিষ্ঠা দিতে আয়োজন চলে বছরের শেষদিন গুলোতে। পহেলা বৈশাখে বাংলার নারীদের ঐতিহ্যবাহী সাজকে পূর্ণতা দিতে প্রতিবছরের মতো এবারও ওমেন্স ওয়ার্ল্ডে থাকছে বিশেষ আয়োজন।
সাজ পোশাকে সবার মাঝে আপনাকে অনন্য করে তুলতে সৌন্দর্য সেবাদানকারী প্রতিষ্ঠান ওমেন্স ওয়ার্ল্ড দিচ্ছে মাত্র ১৪২২ টাকায় বৈশাখী সাজের বিশেষ অফার। বৈশাখী আলপনা বা স্কিন পেইন্টিংসহ মেকআপ, হেয়ারস্টাইল আর শাড়ি পরা সবই রয়েছে এ প্যাকেজে। পহেলা বৈশাখে দিনব্যাপী এই অফার চলবে ওমেন্স ওয়ার্ল্ডের সবগুলো আউটলেটে।
বৈশাখের রঙ্গিন সাজের আগে নিজের চেহারাকে ঠিকঠাকভাবে প্রস্তুত রাখা প্রয়োজন, তাই চলে আসতে পারেন ওমেন্স ওয়ার্ল্ডের যেকোনো শাখায়। প্রতিষ্ঠানটি আপনাদের জন্য নতুন বছরের আনন্দ দ্বিগুন করতে এখন থেকে পহেলা বৈশাখ পর্যন্ত ফেসিয়াল, পেডিকিওর-মেনিকিওর, থ্রেডিং, হেয়ার ট্রিটমেন্ট দিচ্ছে মাত্র ১৪২২ টাকায়। পার্লারের জন্য যোগাযোগ করতে পারেন গুলশান: ০১৭৩৩২২৬১৫১, বনানী: ০১৭৩৩২২৬১৫২, উত্তরা: ০১৭৩৩২২৬১৫৩, কাকরাইল: ০১৭৩৩২২৬১৫৪, ধানমন্ডি: ০১৭৩৩২২৬১৫৫, মিরপুর: ০১৭৩৩২২৬১৫৬। আপনাদের সুবিধার কথা চিন্তা করে পহেলা বৈশাখে কাকরাইল ও মিরপুর শোরুম সকাল ৬টা থেকে আর অন্যগুলো সকাল ৯টা থেকে খোলা থাকবে।

