ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ২টি দোকানে ৩০ হাজার টাকা জরিমানা

Link Copied!

লাইসেন্স ব্যতিত গ্যাসের ব্যবসা পরিচালনা ও ফ্রীজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে মেহেরপুরের গাংনীতে দুটি প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা জরিমনা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মেহেরপুর জেলা কার্যালয় কর্তৃক গাংনী উপজেলার গাংনী বাজারে এলাকায় এই অভিযান পরিচালিত হয়। লাইসেন্স ব্যতিত গ্যাস ব্যবসা পরিচালনা করার অপরাধে গাংনীর সন্বামধন্য সিরাজ সাইকেল স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারা ৫২ ধারায় ১০ হাজার টাকা এবং ফ্রীজে বাসি খাবার সংরক্ষণ ও বিক্রি করার অপরাধে একই আইনের ধারা ৪৩ ধারায় সামাদ হোটেলকে ২০ হাজার টাকাসহ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতি. দা.) মোহাম্মদ মামুনুল হাসান। অভিযানে সার্বিক সহযোগিতায় করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো: রিয়াজ মাহমুদ ও গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মো মশিউর রহমান। এসময় জেলা পুলিশের একটি টিম অভিযানকে সহযোগীতা করেন। এ সময় গাংনী উপজেলা শহরের বিভিন্ন দোকানের নিত্য প্রয়োজনীয় পণ্য, ঔষধ, সেমাই, কসমেটিকস ও হোটেল প্রভৃতি তদারকি করা হয়। ভাউচার প্রদান-সংরক্ষণ করা, মানসম্মত পণ্য ক্রয়-বিক্রি করার জন্য এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য ও ঔষধ ক্রয়-বিক্রি করা থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হয়।