ঢাকাTuesday , 7 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে অপহরণের ঘটনায় ৫ যুবক আটক

Link Copied!

মেহেরপুরে পূর্ব বিরোধের জেরে পথরোধ করে মারধর ও অপহরণের ঘটনায় ৫ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ একটি দল। আটককৃতরা হলেন, শহরের মুখার্জিপাড়ার সেলিম রেজার ছেলে রোহান হোসেন রিয়াদ, রিপন আলীর ছেলে আব্দুর রহিম ও হাফিজুল ইসলামের ছেলে তাজ হোসেন, ফুলবাগান পাড়ার শফিকুল ইসলামের ছেলে সাগর হোসেন এবং তাতিপাড়ার মহসিন শেখের ছেলে মাহফুজুর রহমান। এ ঘটনায় ভুক্তভোগী মিয়ারুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভুক্তভোগী মিয়ারুল ইসলাম তার পরিচিত গোভিপুর গ্রামের বাসার মেম্বারের ছেলে হৃদয় মোটরসাইকেল করে মেহেরপুর শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় আটক আসামিরা তাদের পথরোধ করে। এ সময় পলাতক আসামী হাসিবুল ইসলামের সঙ্গে হৃদয়ের পূর্বের আর্থিক লেনদেনের বিষয় নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় হৃদয় পালিয়ে গেলে মিয়ারুল ইসলামকে জোরপূর্বক সাগর হোসেনের ইজিবাইকে তুলে তাকে অপহরণ করে মেহেরপুর শহরের ফুলবাগান পাড়ার ক্রিসেন্ট ক্লাবে নিয়ে আটকে রাখে। খবর পেয়ে দুপুর ২টার দিকে মেহেরপুর ডিবি পুলিশ ও সদর থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ক্রিসেন্ট ক্লাব থেকে অপহৃত মিয়ারুল ইসলামকে উদ্ধার করে এবং ঘটনাস্থল ৫ জনকে গ্রেফতার করে। তবে অভিযানের সময় পলাতক আসামী হাসিবুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। এ বিষয়ে মেহেরপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদ চৌধুরী বলেন, ‘প্রাথমিক অনুসন্ধানে পূর্বের টাকার লেনদেনকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং পলাতক আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে। এছাড়াও এ ঘটনায় মিয়ারুল ইসলাম বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।