ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে আন্তর্জাতিক ক্রীড়া দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

Link Copied!

লালমনিরহাটে “ক্রীড়াই হবে সেতুবন্ধন; করবো বাধা দূরীকরণ” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৬ উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকাল ১০টায় লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বর ও সম্মেলন কক্ষে লালমনিরহাট জেলা প্রশাসন ও লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এ বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লালমনিরহাট ‎জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান। বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ক্রীড়া অফিসার মোঃ কামরুজ্জামান প্রমূখ। এ সময় লালমনিরহাট জেলা বিএনপির পরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ বকুলসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উর্দ্ধতন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, লালমনিরহাটের প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।