ঢাকাSunday , 5 April 2026
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. কৃষি ও অন্যান্য
  6. খেলাধুলা
  7. গল্প ও কবিতা
  8. জাতীয়
  9. তথ্যপ্রযুক্তি
  10. দেশজুড়ে
  11. ধর্ম ও জীবন
  12. প্রবাস
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশেষ প্রতিবেদন
আজকের সর্বশেষ সবখবর

চিকিৎসকের ওপর হামলা, ইন্টার্নদের কর্মবিরতিতে চিকিৎসা সেবা ব্যাহত

Link Copied!

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের এক ইন্টার্ন চিকিৎসকের ওপর হামলা ও লেডিস ইন্টার্ন হোস্টেলে বখাটেদের অনুপ্রবেশের প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন ইন্টার্ন চিকিৎসকরা। রোববার (৫ এপ্রিল) সকাল থেকে হাসপাতাল চত্বরে অবস্থান নেন ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন ও সাধারণ শিক্ষার্থীরা। এ সময় তারা কর্মবিরতি পালন করে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এতে হাসপাতালের চিকিৎসা সেবায় আংশিক বিঘ্ন ঘটে এবং রোগীদের ভোগান্তি বাড়ে। অবস্থান কর্মসূচিতে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. তামিম হাবিব হিমেল বলেন, ইন্টার্ন চিকিৎসকরা দিন-রাত নিরলস পরিশ্রম করে রোগীদের সেবা দিয়ে থাকেন। সীমিত জনবল, অতিরিক্ত কাজের চাপ এবং নিরাপত্তাহীনতার মধ্যেও তারা দায়িত্ব পালন করছেন। কিন্তু চিকিৎসকদের ওপর শারীরিক ও মানসিক হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তিনি আরও বলেন, সম্প্রতি হাসপাতালের শিশু বিভাগে দায়িত্ব পালনকালে এক ইন্টার্ন চিকিৎসকের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। পাশাপাশি হাসপাতালগুলোতে ইন্টার্ন ও জুনিয়র চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। সকর্মসূচিতে সংগঠনের সাধারণ সম্পাদক ডা. শাফিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক ডা. মশিউর রহমান, কোষাধ্যক্ষ ডা. বুলবুল আহমেদসহ ডা. ইউসুফ আলী, ডা. আসিফ, ডা. হাবিবুর রহমান, ডা. গোলাম মর্তুজা, ডা. শাহরিয়া সিদ্দিক, ডা. আনিকা তাবাসসুম এবং সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। উল্লেখ্য, সম্প্রতি রোগীর স্বজনদের হাতে হাসপাতালের শিশু বিভাগে কর্তব্যরত এক ইন্টার্ন চিকিৎসক শারীরিকভাবে লাঞ্ছিত হন। ওই ঘটনার প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়।